প্রকাশিত: ২৬/০৪/২০১৯ ৯:৩৭ পিএম

বিশেষ প্রতিবেদকঃ
ইউএনএইচসিআর ও আইওএম’সহ জাতীসংঘের তিন সংস্থা প্রধানের নেতৃত্বে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জাতিসংঘের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বালুখালী-২ এর ১১ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন তারা। এ সময় তারা বিশ্ব খাদ্য কর্মসূচি-ডাব্লিউএফপি’র বিভিন্ন খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া তারা ১১, ১৭ ও ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন এবং নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বেলা ৩টার দিকে কক্সবাজারে এক সংবাদ সম্মেলন করেন।
২০ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর সদর দফতরের হাই-কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (হিউম্যান অ্যাফেয়ারস) মার্ক লোকক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো।
এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ৩টার দিকে ২০ সদস্যের এই প্রতিনিধি দল ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। বিকালে কক্সবাজার জেলা প্রশাসন এবং কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা শরণার্থী কমিশনারের সঙ্গে পৃথক বৈঠক করেন দলের সদস্যরা।
বৈঠকের পর ফিলিপ্পো গ্রান্ডি সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের মানবিক সহায়তায় একযোগে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করছে জাতিসংঘ। দফায় দফায় আলোচনা করা হচ্ছে। মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করা হচ্ছে।’ তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে, এর জন্য মিয়ানমারই দায়ী এবং এর সমাধানও মিয়ানমার থেকেই পাওয়া যাবে।’
গত বুধবার (২৪ এপ্রিল) বিকালে ঢাকায় পৌঁছে জাতিসংঘের প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer