প্রকাশিত: ১২/০৮/২০১৯ ২:৩২ পিএম

মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া ভূমিধসে মিয়ানমারের মন প্রদেশে ৫১ জনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগীদেরকে ত্রাণ সহযোগিতা দেয়ার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের রবিবারের এক প্রতিবেদনে সে দেশের ফায়ার সার্ভিস সূত্রকে উদ্ধৃত করে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবছর বর্ষাকালের ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে মিয়ানমার এবং দক্ষিণপূর্ব এশিয়ার অন্য দেশগুলোর অসংখ্য বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বাসিন্দারা স্থানান্তরিত হতে বাধ্য হন। কিন্তু গত শুক্রবার মিয়ানমারের মোন রাজ্যের দক্ষিণপূর্ব অঞ্চলে হওয়া মারাত্মক ভূমিধসটি দেশটির সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছে। অঞ্চলটির বসতবাড়িগুলোর ছাদ পর্যন্ত পানি উঠে গেছে। রোববারেও পাউং শহরের কাদাপানি থেকে ভুক্তভোগীদেরকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা।

একটানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে মিয়ানমারের মা-লাত পাহাতে এই ভূমি ধসের সৃষ্টি হয়। এত অনেক বাড়ি-ঘর ও যানবাহন মাটির নিচে চাপা পড়ে। দেশটির পাওয়াং, মাওলামাইন, মুডন, থানবায়জায়াত, কাইকমারাও এবং য়ে শহর প্লাবিত হওয়ায় ওই সব এলাকার স্কুল কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন এএফপিকে বলেন, আমাদের আঞ্চলিক সেনাবাহিনীর কমান্ডরা বিপর্যস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার কাজে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, এসব এলাকায় খাদ্য সরবরাহের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হবে। আন্দামান সাগরের উপকূলে অবস্থিত মোন রাজ্যের জন্যই এসব পদক্ষেপ নেয়া হয়েছে।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...