প্রকাশিত: ০৩/০৭/২০১৬ ১০:১৭ এএম

mosqueনিউজ ডেস্ক::

মিয়ানমারের উত্তরাঞ্চলে একদল বৌদ্ধ সন্ত্রাসী একটি মসজিদ জ্বালিয়ে দিয়েছে। এইচপাকান্ত শহরের এসব চরমপন্থি বৌদ্ধ শুক্রবার মসজিদে আগুন দেয়। মসজিদে আগুন দেয়ার সময় তাদের হাতে ওয়েল্ডিং স্টিক, ছুরি এবং অন্যান্য অস্ত্র ছিল। রাষ্ট্রীয় সংবাদপত্র ‘দ্যা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ এ খবর দেয়। খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। মসজিদে হামলাকারীরা কোনো কথা শুনছিল না এবং পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে ছিল। শেষ পর্যন্ত দাঙ্গাকারীদের অগ্নিকাণ্ডে মসজিদটি পুড়ে গেছে।’ দৈনিকটি জানায়, মসজিদ পুড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি। গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে মিয়ানমারে দ্বিতীয়দফা মসজিদে হামলার ঘটনা ঘটলো।  গত ২৩ জুন মিয়ানমারের বাগো প্রদেশের থুয়ে থা মিন গ্রামে ২০০ উগ্রবাদী বৌদ্ধ একটি মসজিদে হামলা চালায়। এতে মসজিদের একাংশ ভেঙে যায় এবং স্থানীয় মুসলমানদেরকে একটি থানায় আশ্রয় নিতে বাধ্য করা হয়। ওই এলাকায় একটি মুসলিম স্কুল প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এ হামলা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২৩ জুনের ঘটনাকে ভয়াবহ অপরাধ বলে মন্তব্য করেছে।

সুত্র: বিডি-প্রতিদিন পত্রিকা থেকে সংগৃহিত

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer