প্রকাশিত: ১৪/০৬/২০১৭ ৯:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারে আটক হওয়ায় বাংলাদেশের ১৯ জেলেকে আগামীকাল বৃহস্পতিবার সকালে হস্তান্তর করবে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা।

আগামীকাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে জেলেদের হস্তান্তর করা হবে।

বিজিবির কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হক জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে এই জেলেরা মিয়ানমারে চলে যায়। পরে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়া শেষে তাদের ফেরত আনা হচ্ছে। মিয়ানমার কর্তৃপক্ষ এদের সাজার মেয়াদ কমিয়ে ফেরত দিচ্ছেন। সব ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের বিজিপি তাদের হস্তান্তর করবেন। সব জেলে কক্সবাজারের বাসিন্দা বলে জানা গেছে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...