উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৯/২০২২ ৭:২০ এএম

মিয়ানমারের দুটি যুদ্ধবিমান এবং ফাইটিং হেলিকপ্টার বাংলাদেশ সীমান্তের আকাশ সীমায় প্রবেশ করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
শনিবার বিকালে সিলেটের লাক্কাতুরা চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের মর্টার শেল ও হেলিকপ্টার মহড়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সীমান্তরক্ষীরা যে তথ্য দিয়েছে সে তথ্য অনুযায়ী আমাদের দেশের ভেতরে তারা ঢুকেনি। মর্টার শেলের বিষয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ঢেকে বলেছি, তারা জানিয়েছে এসব বিষয়ে তারা মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলবে। তারা জানিয়েছে এটা এস্ট্রে মর্টার শেল।

মন্ত্রী বলেন, ‘ভাগ্য ভালো যে এটা বিস্ফোরিত হয়নি এবং জঙ্গল এলাকায় পড়েছে।’

উল্লেখ্য, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডের ১২০ মিটার ভেতরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দুটি গোলা এসে পড়েছে। শনিবার সকালে জনবসতিহীন পাহাড়ে এ দুটি গোলা বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর আগে গত ২৮ আগস্ট দুটি মর্টারের গোলা নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুমপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়েছিল। তবে গোলা দুটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ মিয়ানমার

মিয়ানমারে আবারো ভূমিকম্প

১৩/০৪/২০২৫
৩:০৬ পিএম

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer