প্রকাশিত: ১১/১২/২০১৮ ২:৫৩ পিএম

ডেস্ক রিপোর্ট::
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে তার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বানারহাট এলাকায় এ হামলা হয়। তবে এতে কেউ হতাহত হননি।

জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মমিনুল হক বাবু যুগান্তরকে জানান, সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে যাচ্ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথে সদর উপজেলার দানারহাট এলাকায় পথসভার উদ্দেশে তিনি গাড়ি থামালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তারা ইটপাটকেল ও লাঠিসোটা দিয়ে হামলা করে। এতে মির্জা ফখরুলের কালো হায়েস গাড়িসহ আরও চারটি গাড়ি ভাঙচুর করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণা হিসেবে আজ তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগে যান।

গত সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমি মঙ্গলবার ঠাকুরগাঁও যাব। সেখানে ভোটের প্রচারে অংশ নেব। এরপর বগুড়াও যাব। সেখানে দুদিন থেকে ঢাকায় ফিরে আসব।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...