প্রকাশিত: ০৪/১১/২০১৯ ৬:৩৩ পিএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা চান না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলরা চান না রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক। কারণ, রোহিঙ্গারা থাকলে তাদের নিয়ে উনারা রাজনীতি করতে পারবেন। ভাসানচরে অত্যন্ত সুন্দরভাবে আবাসন নির্মাণ করা হয়েছে, সেখানে নিরাপত্তাজনিত খুঁটিনাটি বিষয় নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালনা করা হয়েছে। সেখানে যাওয়ার ক্ষেত্রে কারা বিরোধিতা করে তা আপনারা জানেন। এনজিওগুলো বিরোধিতা করেছিল। কারণ, এনজিওগুলোর অসুবিধা হয়। সেই এনজিওগুলোকে চিহ্নিত করা হয়েছে।

আর মির্জা ফখরুল ইসলাম আলমগীররা শুধু রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার বিরোধিতা নয়, রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক সেটারই বিরোধিতা করেন প্রকারান্তরে। কারণ, রোহিঙ্গারা ফেরত গেলে তো তাদের রাজনীতি করার কিছু থাকে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে তথ্যমন্ত্রী বলেন, এখন যেখানে যে পরিস্থিতিতে তারা (রোহিঙ্গা) আছেন, তার চেয়ে অনেক ভালো ব্যবস্থা হচ্ছে ভাসানচরে। কেন তারা বিরোধিতা করেন সেটি আমার বোধগম্য নয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...