প্রকাশিত: ০৮/০১/২০২১ ১:৫৭ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার বক্তব্যগুলো সত্য বলে দাবি করেছেন ফেনীর আলোচিত সাবেক এমপি জয়নাল হাজারী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে এসে জয়নাল হাজারী বলেন, মির্জা কাদের সত্য কথা বলেছেন। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যে কারণেই হোক ত্রাণ কমিটির মিটিংয়ে বলেছেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না, তার শাস্তি হবে। মির্জা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেননি, আপনাকে (কাদের) বা প্রধানমন্ত্রীকেও খারাপ বলেননি। তিনি দলের ভেতরে থাকা দুর্নীতিবাজদের বিচার চেয়েছেন। এই দুর্নীতিবাজরা আপনার ও নেত্রীর সুনাম নষ্ট করছেন। পাপীয়া তো দলের নেত্রী ছিলেন, সম্রাট, আরমানসহ অনেকেই অপরাধ করে আজ কারাগারে।

তিনি আরও বলেন, মির্জা প্রমাণ করেছেন বাংলাদেশে এখনও বাক-স্বাধীনতা রয়েছে, আছে সংবাদপত্রের স্বাধীনতা। আমার বিশ্বাস মির্জার বক্তব্যের কারণে বাংলাদেশের রাজনীতির দৃশ্য পরিবর্তন হয়ে গেছে।

হাজারী আব্দুল কাদের মির্জাকে বীরপুরুষ আখ্যায়িত করে সব সাংবাদিকের সমালোচনা না করার পরামর্শ দেন। তিনি বলেন, সব সাংবাদিক চাঁদা খান না। তাদের জীবনেরও ঝুঁকি রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer