এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১/১০/২০২৬ ৬:৩৪ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে শূন্যরেখার মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের পা ক্ষতবিক্ষত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিআরএম-১৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
​আহত হামিদ হোসেন উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-২৭ ব্লকের মৃত কামাল হোসেনের ছেলে।
​সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
​স্থানীয় বাসিন্দাদের বরাতে বিজিবি জানায়, আজ বিকেলে পালংখালী সীমান্তে শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ মিয়ানমার ভূখণ্ডের ভেতরে আকস্মিক স্থলমাইন বিকোল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে হামিদ হোসেনের ডান পায়ের গোড়ালি উড়ে যায় এবং বাম পায়ে আঘাত পান।
​লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের পর আহত অবস্থায় ওই যুবক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।
​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্তত ৪০টির বেশি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক বিজিবি সদস্যসহ অন্তত পাঁচজন নিহত এবং ৪২ জনের বেশি মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ...

কৃষক-চালক থেকে মধ্যবিত্ত, কক্সবাজারে সংকটের চাপে জনজীবন

সারাদেশের ন্যায় কক্সবাজারেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, কৃষি উপকরণের সংকট এবং জ্বালানি নিয়ে ভোগান্তিতে চরম ...

মিয়ানমার-থাইল্যান্ড থেকে ভেসে আসছে প্লাস্টিক বর্জ্য, হুমকিতে সেন্টমার্টিন

পর্যটন মৌসুম শুরুর আগেই সেন্টমার্টিন দ্বীপের উপকূলে দেখা মিলছে প্রচুর পরিমাণে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও ...

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নকে বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন পরিষদ’ গঠনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ...