ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৪/২০২৪ ৪:১৫ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। দেশটির একটি নৌ জাহাজে (চিন ডুইন) মঙ্গলবার সকালে সিতোয়ে বন্দর ত্যাগ করেন তারা। রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এই জাহাজে ফিরিয়ে নেওয়া হবে।

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে- জাহাজটি বুধবার বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছাবে। এরপর বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হবে। ১৭৩ বাংলাদেশি নাগরিকের মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, ৭ জন রাঙামাটির এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার বাসিন্দা একজন করে।

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস মিয়ানমারের জাহাজটির বাংলাদেশে আসার তথ্য পাওয়ার পর তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। এসব নাগরিকদের দ্রুত ও সহজে ফেরত পাঠানোর পরিকল্পনায় দূতাবাস মিয়ানমারের বিভিন্ন কারাগারে অবস্থানরত ১৪৪ জন ‌‘যাচাইকৃত বাংলাদেশি নাগরিক যাদের কারাভোগের মেয়াদ পূর্ণ হয়েছে বা ক্ষমা পেয়েছেন’ তাদের সিতোয়ে কারাগারে আনতে উদ্যোগ নেয়। পাশাপাশি আরও ২৯ জন বাংলাদেশি নাগরিক যারা এখনও কারাভোগ করছেন কিংবা বিচারাধীন তাদেরও মুক্তি দেওয়ার বিষয়টি মিয়ানমারের কাছে তুলে ধরে। এর ভিত্তিতে সাজা মওকুফ করে তাদের দেশে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারে কারাভোগ শেষ করা ২৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনস্যুলেট সিতোয়ে সেই প্রত্যাবাসনের পর থেকে অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে কাজ করছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...