আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭/১০/২০২৬ ৭:১৮ এএম

মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে ফের গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে জাপানের রাজধানী টোকিওতে দুপক্ষের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল গত এক মাসের মধ্যে তাদের দ্বিতীয় বৈঠক। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জেনারেলদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ওয়াশিংটন। এখন সেই সামরিক নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

রয়টার্সের আগের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি মিয়ানমারের রাজধানী নেপিদোতে অনুষ্ঠিত আলোচনায় মূলত একজন মার্কিন ব্যবসায়ীর মুক্তি নিশ্চিত করা এবং আমেরিকানদের লক্ষ্য করে গড়ে ওঠা প্রতারণামূলক কেন্দ্রগুলো (স্ক্যাম সেন্টার) বন্ধ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে এই আলোচনা মিয়ানমারের বিরল খনিজ সম্পদের মতো আরও বিস্তৃত বিষয়ের আলোচনার পথ প্রশস্ত করতে পারে। আলোচনার বিষয়ে অবগত তিন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, গত সপ্তাহের বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। বৈঠকের সংবেদনশীলতার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। তাদের মধ্যে একজন মার্কিন কর্মকর্তাও রয়েছেন।

একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দা ও গবেষণাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ভ্যান্স আবারও আলোচনায় নেতৃত্ব দেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি কর্মকর্তা অংশ নিয়েছেন। তবে মিয়ানমারের পক্ষ থেকে কারা প্রতিনিধিত্ব করেছেন, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। সর্বশেষ বৈঠক নিয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি।

পাঠকের মতামত

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আল-জাজিরা মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক ...

সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ...

দিল্লির যন্তরমন্তরের আশপাশে ২৪ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল শনিবার রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হতে ...

মালয়েশিয়ায় পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট, আলোচনায় রোহিঙ্গা ইস্যু

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ...