আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭/১০/২০২৫ ৬:৫২ এএম

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন থেকে কোনও বিশ্বাসযোগ্য ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। কুয়ালালামপুরে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদিকদের এমন মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি কাইসা অলঙ্গরেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সমালোচকরা বলেছেন, ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া এই নির্বাচন আসলে একটি প্রহসন। নির্বাচনের উদ্দেশ্য হলো ২০২১ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর মিয়ানমার জান্তার শাসনকে বৈধতা দেওয়া। সমালোচকদের মধ্যে বহু পশ্চিমা দেশও রয়েছে।

অলঙ্গরেন বলেন, মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হয়নি। পর্যবেক্ষকদের উপস্থিতিও ফলাফলে কোনও পার্থক্য আনবে না।
তিনি বলেন, ‘আমি একে ‘শাসন-স্পন্সরকৃত’ নির্বাচন বলব। আর যদি এটি শাসন-স্পন্সরকৃত হয়, তাহলে এর ফলাফলও একটাই হতে পারে।’
কুয়ালালামপুরে নির্বাচিত কিছু গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অলঙ্গরেন এই মন্তব্য করেন।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার অস্থিরতার মধ্যে রয়েছে, যা একটি সশস্ত্র বিদ্রোহের জন্ম দেয় এবং এই বিদ্রোহীরা দেশজুড়ে বিশাল এলাকা দখল করেছে।

জান্তার প্রধান মিন অং হ্লাইং বুধবার স্বীকার করেছেন যে সামরিক-সমর্থিত প্রশাসন আসন্ন সাধারণ নির্বাচন পুরো দেশজুড়ে আয়োজন করতে সক্ষম হবে না। এটি ছিল তার প্রথম প্রকাশ্য স্বীকারোক্তি যে, এই নির্বাচন সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক হবে না।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...