ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/১০/২০২৬ ৬:১০ এএম

কক্সবাজার টেকনাফের হ্নীলা হোয়াইক্যং সীমান্তে বিকট শব্দে কেঁপে উঠেছে ঘরবাড়ি, ধারণা করা হচ্ছে মিয়ানমারের ওপারে আরকান আর্মি নিয়ন্ত্রিত ঘাটিতে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত দেড়টায় হ্নীলা এবং সীমান্তের মিয়ানমারের ওপারে মংডু জেলার নাকপুরা, বলিবাজার ঘাঁটিতে এ হামলা হয়েছে বলে ধারণা করছে সীমান্তে বসবাসকারী স্থানীয়রা।

স্থানীয় সাংবাদিক হুমায়ুন রশিদ জানান, রাত ১টা ৩০ মিনিটের সময় তিনটি বড় বিকট শব্দ শুনতে পায়, এতে ঘুমন্ত স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে বাহিরে অলিগলিতে চলে আসে। অনেকে ভয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে।

হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা রমজান উদ্দিন পটল বলেন, এমন বিকট শব্দে ঘুম ভেঙে গেছে। আতংক লাগছে, এবং সীমান্তের মানুষজনের মধ্যে ইতিমধ্যে আতংক বিরাজ করছে।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন আরাকান আর্মি দখলে নেওয়ার পর থেকে সেদেশে সামরিক জান্তা পুনর্নিয়ন্ত্রণ নিতে এর আগেও বেশ কয়েকবার আরাকান আর্মির দখল করা ঘাটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...