ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/১১/২০২৪ ১০:১০ এএম

মাহফিল থেকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। এ সময় তার পরিবারের সদস্যরাও আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে আব্দুল হাই সাইফুল্লাহ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) আব্দুল হাই সাইফুল্লাহর ফেসবুক পেজে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পেজে দুর্ঘটনায় আহত সাইফুল্লাহর ছবি ছাড়াও দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে।

ফেসবুকে পেজের পোস্টে বলা হয়েছে, ‘টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে। এতে গাড়িটির সামনে ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় জনপ্রিয় ইসলামি বক্তা সাইফুল্লাহকে। আব্দুল হাই সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।’

আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ বর্তমানে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল জুম’আ কমপ্লেক্স, পল্লবীতে। একইসঙ্গে বেসরকারি টেলিকম সেবা দানের প্রতিষ্ঠান ইবিএস-এর রিলিজিয়াস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্বর্ণপদক পান। একই প্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত।

শিক্ষাজীবনে প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। তিনি বাংলাদেশের প্রখ্যাত স্কলার ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের (রহিমাহুল্লাহ) ছাত্র।

তথ্য নিশ্চিত হতে একাধিকবার চেষ্টা করা হলেও ফোন ধরেননি যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর আশরাফ

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer