প্রকাশিত: ২১/০৩/২০২২ ৬:০০ পিএম

মালয়েশিয়া পাচারকালে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে ১৩৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এরমধ্যে কতজন নারী-পুরুষ বা শিশু সেটি এখনো জানা যায়নি।
সোমবার দুপুরে সোনাদিয়া দ্বীপে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে ট্রলারযোগে একদল রোহিঙ্গাকে সোনাদিয়া দ্বীপে নিয়ে আসা হয়। বিষয়টি সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্বীপ থেকে ১৩৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। বর্তমানে তাদের সোনাদিয়া পশ্চিমপাড়ায় রাখা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে মালয়েশিয়া পাচারের জন্য তাদেরকে সোনাদিয়া দ্বীপে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পাচারের আগেই তাদেরকে উদ্ধার করা হয়।

জোয়ার স্বাভাবিক হলে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রথমে কক্সবাজার শহরে নেওয়া হবে। এরপর তাদেরকে উখিয়া ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়া এবং টেকনাফ আশ্রয় শিবিরের বাসিন্দা। তাদেরকে কারা মালয়েশিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সেটি বের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer