ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ৭:০৪ এএম

বাংলাদেশের বিশিষ্ট কারী এবং আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরার প্রেসিডেন্ট শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারীকে পবিত্র কোরআনে কারিমের একটি কপি উপহার দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক ইসলামিক কালচারাল সেন্টারে আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারীকে এই উপহার দেওয়া হয়। তাকে উপহার দেওয়া পবিত্র কোরআনের এই প্রতিলিপিটি মালয়েশিয়ার সরকারিভাবে ছাপা প্রতিলিপিগুলোর একটি।

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ইসলামিক কালচারাল সেন্টারে পবিত্র জুমার নামাজ আদায় করেন তিনি।

মালয় মেইল সূত্রে জানা গেছে, এদিন জুমার নামাজের আগে খুতবাও দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আর এর আগে সেখানে জুমার নামাজের আজান দেন যুক্তরাষ্ট্রে সফররত বিশ্বখ্যাত বাংলাদেশি কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী। এ সময় তিনি পবিত্র কোরআনে কারিমও তেলাওয়াত করেন। পরে মসজিদের ইমাম সাদ জালোহর ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer