ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১০:৩৯ এএম

মালয়েশিয়ায় ডাকাত দলের সদস্য সন্দেহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ তিন বিদেশি নিহত হয়েছেন। আজ বুধবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে।

দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১১টায় পেকান-কুয়ান্তান বাইপাসের কেএম১৭তে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধ শেষে দুইজন ভিয়েতনামী পুরুষ ও একজন বাংলাদেশিকে তাদের গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের বয়স যথাক্রমে ৩৬, ৪৪ ও ৩৮ বছর।

ডাকাত দল সেন্ট্রো গ্যাং বিভিন্ন গহনার দোকানে ভাঙচুরের জন্য দায়ী বলে মনে করছে পুলিশ। ওইসব ঘটনায় ৯ কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে।

পাহাং পুলিশপ্রধান কম দাতুক সেরি ইয়াহায়া ওথমান বলেন, পেকানে পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় গাড়ির আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হয় পুলিশের। তাদের থামানোর নির্দেশ দিলে চালক দ্রুত গতিতে বাইপাসের দিকে চলে যায়। পরে পুলিশের গাড়ি তাদের পিছু নেয়। ধাওয়ার এক পর্যায়ে পুলিশের গাড়িকে ধাক্কা দেয় তারা। পরে পুলিশ পরিদর্শন করতে গাড়ি থেকে নামলে তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে গাড়িতে থাকা গ্যাংয়ের তিনজনই নিহত হন।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তল্লাশিতে একটি গ্লক-১৭ পিস্তল, সাতটি গুলি এবং পিস্তলের তিনটি খাপ পাওয়া যায়। এছাড়া পুলিশ গাড়িতে ড্রিল ও গ্রাইন্ডার, ম্যাচেট ও লোহার হাতুড়িসহ বেশ কিছু জিনিস খুঁজে পেয়েছে, যেগুলো বাংলাদেশিদের।

পুলিশ আরও জানায়, ভিয়েতনামের পাসপোর্টধারী ওই দুই ব্যক্তি টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। বাংলাদেশির বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
সুত্র: সমকাল

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...