প্রকাশিত: ৩১/০৭/২০১৯ ৭:৪৬ এএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারীসহ দুই জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা হলেন- মোহাম্মদ এনামুল (৩৫) ও নূর নাহার (২১)।
মঙ্গলবার রাত ৯টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে তাদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

তিনি জানান, রাতে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮২ ফ্লাইটে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে মালয়েশিয়া যাচ্ছিল। তাদের কাছ থেকে ১ হাজার ইউএস ডলার ও ৫২৬ মালয়েশীয় রিঙ্গিত পাওয়া গেছে। মানবপাচার ও পাসপোর্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer