উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৮/২০২৪ ১:৫৭ পিএম

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে হেফাজতে ইসলামের সংহতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাক দেওয়া ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছে হেফাজতে ইসলাম।

রোববার (৪ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির নেতা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এতে তিনি বলেছেন, ‘আমাদের দেশের বীর ছাত্র-জনতা সোমবার একদফার ‘ঢাকা চলো’ কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দল-মত নির্বিশেষে সবাই ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে; রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে; আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে।’

মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘আল্লাহর ফায়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্যধারণ করেছি। শত জেল-জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...