প্রকাশিত: ১৬/০৬/২০২০ ৫:৪২ পিএম
ফাইল ছবি

করোনার প্রভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতায় স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন বাঁচাতেই কিছু জায়গায় শর্ত শিথিলের ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (০২ মে) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় একথা বলেন তিনি। এ সময় সব হাসপাতালে অক্সিজেন সরবরাহের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

সামনে বাজেট অধিবেশন। নতুন অর্থ বছরের হিসেব মেলানোর ব্যস্ততা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে। এরই মধ্যে মঙ্গলবার (০২ মে) বসলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের বৈঠক।

কোভিড-১৯ এর সাবধানতায় পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয় ভিন্ন আঙ্গিকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অন্যান্য মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা সম্মেলন কক্ষ থেকেই অংশ নেন।

বৈঠকের শুরুতেই দেয়া সূচনা বক্তব্যে করোনা দুর্যোগে বাজেট ও প্রকল্প প্রণয়নে কাজ করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকারপ্রধান। বলেন, মানুষের কষ্ট লাঘবেই শর্ত শিথিল করে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিতে হয়েছে।

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা প্রয়োজন ব্যক্তি পর্যায় থেকেই।

পরে, বৈঠকের খুঁটিনাটি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী। জানান ৭ মন্ত্রণালয়ের ১০ প্রকল্পে ১৬ হাজার ২৭৬ কোটি ৩ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। এ সময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer