প্রকাশিত: ০৪/০৬/২০১৭ ৭:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৬ পিএম

এম.এ আজিজ রাসেল::
কক্সবাজার সদর মডেল থানায় ওসি বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১১ টায় মডেল থানা কম্পাউন্টে ওসি (তদন্ত) কামরুল আজমের সভাপতিত্বে ও অপারেশন অফিসার মোঃ আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কক্সবাজার একটি সম্ভাবনাময় জেলা। এই জেলার সমস্যা ও সম্ভাবনা কে চিহ্নিত করে পরিকল্পিতভাবে উন্নয়ন কাজ করা প্রয়োজন। ইতোমধ্যে এখানে অনেক মেগা প্রকল্পের কাজ দ্রুত গতির সাথে এগিয়ে যাচ্ছে। আগামী ১০ বছরে বদলে যাবে কক্সবাজারের চেহারা। তাই কক্সবাজারের পর্যটন বিকাশে মানবপাচার, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ রোধে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল বণিক, ডিআইও-১ দিদারুল আলম, সদর মডেল থানার নবাগত ওসি রনজিত বড়–য়া, বিদায়ী ওসি মোঃ আসলাম হোসেন, ট্রাফিক পুলিশের টিআই বিনয় বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শাহজাহান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে সদর মডেল থানার উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer