প্রকাশিত: ১৬/১০/২০২১ ৪:৫৯ পিএম

টানা টানা দেড় বছরের প্রচেষ্টায় পুরো কোরআন শরিফের লিখেছেন সাবেক ছাত্রলীগ নেত্রী জারিন তাসনিম দিয়া।

শুক্রবার (১৬ অক্টোবর) তাসনিম নিজেই তার ফেসবুকে এতথ্য জানিয়েছেন।

এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‌‌ক্ষুদ্র জীবনে মানুষের অনেক শখ থাকে। অসম্ভবকে সম্ভব করে। ছোটবেলা থেকে আমারও একটি বড় শখ ছিল পবিত্র কোরআন শরীফ (৩০ পারা) হাতে লিখব। আর আজকে সেটি সম্ভবপর হয়েছে। গত দেড় বছরের প্রচেষ্টায় আজ আমি সার্থক।

২০২০ সালের এই করোনাকালীন সময়ে আমরা যখন সবাই ঘরবন্দি, তখন থেকেই আমার এই উদ্যোগ শুরু হয়। লেখা শেখাটা তখনই।

আমি কোনো মাদ্রাসার শিক্ষার্থীও ছিলাম না। আমার জীবনের সেরা অর্জন এই হাতে লেখা পবিত্র কোরআন শরীফ। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ তালার দরবারে। তিনি চেয়েছেন বলেই আমার পক্ষে সম্পূর্ণ কোরআন শরীফ হাতে লেখা সম্ভব হয়েছে।

আমি চাই আমার হাতে লেখা এই পবিত্র কোরআন শরীফের কিছু কপি করে সেটা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দিতে। সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। সবাই আমার জন্য দোয়া করবেন।আরটিভি

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer