প্রকাশিত: ০৪/১০/২০১৯ ১১:১৬ এএম

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গি-সন্ত্রাসের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মাদরাসা থেকে কখনো জঙ্গিবাদের উত্থান হয়নি। সেখানে আলেমদের কখনো জঙ্গি-সন্ত্রাসদের শিক্ষা দেয়া হয় না।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও অ্যাপসের মাধ্যমে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। যে কারণে বর্তমান প্রজন্মকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হতে হবে।

বৃহস্পতিবার ঢাকার দোহার উপজেলার সরকারি পদ্মা কলেজের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ। আমরা ভবিষ্যত প্রজন্মের হাতে তুলে দিতে চাই সম্ভবনাময় এক বাংলাদেশ। যে লক্ষ্যে শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. এ. আর খান।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল হোসেন সহ আরো অনেকে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...