উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১১/২০২৩ ১০:০৬ এএম
Single Page Top

নগরীর আকবরশাহ থেকে ২ হাজার ৫২ পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক রোহিঙ্গার পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি মিয়ানমারের মুংডু জেলার নাপ্রুরা এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে মো. ইউনুছ। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়া এই আদেশ দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত মো. ইউনুছ কাঠগড়ায় হাজির ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। আদালতসূত্র জানায়, ২০১৯ সালের ৫ জানুয়ারি আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকা থেকে ২ হাজার ৫২ পিস ইয়াবাসহ মো. ইউনুছকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আকবরশাহ থানায় মো. ইউনুছের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৪ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত মো. ইউনুছের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer