প্রকাশিত: ১১/০৪/২০১৭ ৬:৩৫ এএম

উখিয়া নিউজ ডটকম::

যারা দিনে এনে রাতে খেতো তারা আজ কোটি টাকার মালিক। যাদের ঘরবাড়ি ছিলনা, তাঁদের আজ বহুল ভবন। এ ব্যবসা করে দ্রুত সময়ের মধ্যে অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ। মাদক, ইয়াবা ও চোরাচালান ব্যবসা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। এ ব্যবসা করে গুটি কয়েক লোকজন লাভবান হলেও বেশির ভাগ মানুষ ক্ষতিগ্রস্থ। বর্তমানে উখিয়ার পুর্বাঞ্চলীয় জনপদের প্রায় অর্ধশতাধিক নিরহ যুবক ইয়াবা বহন করতে গিয়ে দেশের বিভিন্ন কারাগারে বন্ধি অবস্থায় মানবেতর দিন যাপন করছে। আমি পূর্বডিগলিয়া পালং, ডেইলপাড়া, করইবনিয়া, চাকবৈঠা, টাইপালং, গয়ালমারা, সিকদার বিল এলাকার যুব সমাজ থেকে শুরু করে সর্বস্তরের লোকজনের প্রতি অনুরোধ করবো অতিতে মাদক, ইয়াবা ও চোরাচালানের মতো ক্ষতিকর ব্যবসা করে থাকলে আজ থেকে এ অনৈতিক ব্যবসা বন্ধ করুন। না হয়, দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। উপরোক্ত কথা গুলো বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উখিয়ার পূর্বাঞ্চলীয় মাদক, ইয়াবা ও চোরাচালান প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। গতকাল সোমবার রাত ৯টায় পূর্বডিগলিয়াপালং ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদক, ইয়াবা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি, এডভোকেট এটিএম রশিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদক প্রতিরোধ কমিটির উপদেষ্টা সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার। বক্তব্য রাখেন মাদক, ইয়াবা ও চোরাচালান নাগরিক কমিটির সদস্য হানিফ ছিদ্দিকী, আওয়ামীলীগ নেতা নজির আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা মুফিদ আলম, আব্দুল খালেক, সেচ্ছাসেবক নেতা নুর মোহাম্মদ শেখর, হোছন আলী। উক্ত সভা সঞ্চালনা করেন মাদক,ইয়াবা ও চোরাচালান নাগরিক কমিটির সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা রাশেল উদ্দিন সুজন

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer