প্রকাশিত: ২৩/০৮/২০২১ ৮:৫৫ এএম

ইমাম খাইর::
মাদকের মামলায় মো. হাসান (১৯) নামের রোহিঙ্গার ৭ বছরের সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে কক্সবাজারের আদালত।

অনাদায়ে তাকে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

রবিবার (২২ আগষ্ট) যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন আসামি মো. হাসান।

দন্ডপ্রাপ্ত আসামি টেকনাফের হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরের (এমআরসি নং-১৮৪২৮, শেড নং-১১১২, ব্লক-বি, রুম নং-৫/৬) নাসির আহম্মদের ছেলে।

রায়ের পরে আসামিকে পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নুরুচ্ছবিহ।

রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আবদুর রউফ।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ মে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মো. হাসানকে আটক করে পুলিশ। এ সময় একটি ম্যাজিক গাড়িও জব্দ করা হয়েছিল।

এ ঘটনায় থানায় মামলা হয়। যার মামলা নং-২৮/১৭৯।

তৎকালীন ওসি মো. আবুল খায়ের মামলাটি রেকর্ড করেছিলেন।

তদন্ত শেষে ইয়াবার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় রোহিঙ্গা মো. হাসানকে সাজা প্রদান করা হয়েছে।

আদালতের রায়ে সন্তুষ প্রকাশ করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আবদুর রউফ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...