প্রকাশিত: ২০/১১/২০১৯ ৩:২২ পিএম

মাদক, সন্ত্রাস ও দুর্নীতি একইসূত্রে গাঁথা। আর এসব প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার (২০ নভেম্বর) সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বরেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘মাদকের গডফাদারদের তালিকা আমাদের হাতে আছে। তালিকায় যাদের নাম আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গডফাদাররা ছাড় পাবে না।’

ইকবাল মাহমুদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘সততা নিয়ে কাজ করতে হবে। লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মাদক নির্মূলে ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘মাদক নির্মূল অভিযানে নেমে দুর্নীতিতে জড়ানো যাবে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে কিছু অভিযোগের অনুসন্ধান ও তদন্ত চলছে।’

সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...