উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ৭:০২ এএম , আপডেট: ২৮/০৫/২০২৫ ৮:২৫ এএম
শফিকুল আলম। ফাইল ছবি
জাপানের ৫০০ মিলিয়ন ডলার সহায়তায় প্রধান উপদেষ্টা মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের মতো অত্যাধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

প্রেস সচিব জানান, পরিকল্পনা বাস্তবায়নেই প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। এছাড়া দক্ষ ১ লাখ কর্মী জাপানে পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার।

শফিকুল আলম জানান, আগামী ২৯ ও ৩০ মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে অধ্যাপক ইউনূসের এ সফর। এতে তিন শতাধিক জাপানি বিনিয়োগকারীর সাথে কয়েকটি সেমিনার হওয়ার কথা রয়েছে।

এই সফর থেকে ৫০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ আনতে সরকার লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান তিনি।

এছাড়া, প্রধান উপদেষ্টা জাইকার সাথে বৈঠক করবেন বলেও জানান শফিকুল আলম। ৪ দিনের সফর শেষে ৩১ মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...