প্রকাশিত: ৩০/১১/২০১৯ ৮:৫৬ পিএম

সরকারবিরোধী ও যুদ্ধাপরাধীদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে সরকারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্নকরণ অনিশ্চিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। সরকারের দেয়া দায়িত্বপ্রাপ্ত কোম্পানি এশিয়ান ড্রের্জাস লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ ঠিকাদারী প্রতিষ্ঠান আবদুল মান্নান লস্কর লিমিটেডের বালু ভরাটের কাজ বাবদ বকেয়া প্রায় সাড়ে ৩ কোটি টাকা পরিশোধ না করায় প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল মান্নান লস্কর শনিবার সকাল ১০টায় মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতিতে এক সাংবাদিক সম্মেলনে এশিয়ান ড্রের্জাস লিমিটেডের বিরুদ্ধে বকেয়া টাকা পরিশোধে প্রতারণার অভিযোগ তুলে অবিলম্বে বকেয়া টাকা পরিশোধের দাবিসহ প্রকল্পের কাজ সম্পন্নের অনিশ্চয়তার কথা জানিয়েছে।

সাংবাদিক সম্মেলনে আবদুল মান্নান লস্কর বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে বালু ভরাটের জন্য এশিয়ান ড্রের্জাস লিমিটেড কোম্পানী দায়িত্ব দেয়। সে লক্ষ্যে এশিয়ান ড্রের্জাস লিমিটেড কোম্পানি বালু ভরাটের কাজটি ৬ মাসের মধ্যে শেষ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান আবদুল মান্নান লস্কর লিমিটেডের চলতি বছর ২২ জানুয়ারীতে চুক্তিবদ্ধ হয়। ৫ লাখ টাকা জামানাত রেখে ঠিকাদারী প্রতিষ্ঠানটি চুক্তির শর্তমোতাবেক ৩ মাস কাজ করার পর অর্ধাংশ টাকা পরিশোধ করলেও ৩ কোটি ৪৮ লাখ ২৯ হাজার ১৩৮ টাকা পরিশোধ না করে প্রতারণা শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করিয়ে নেয়। এ বিষয়ে প্রকল্পের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পিওএসসিও-এর নিকট ঠিকাদারী প্রতিষ্ঠান অভিযোগ করলে কর্তৃপক্ষ এশিয়ান ড্রের্জাস লিমিটেডকে বকেয়া টাকা পরিশোধের নির্দেশনা দেন। তবে তাও মানছে না এশিয়ান ড্রের্জাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম রেজা।

অনুসন্ধান ও খোঁজ নিয়ে আরো জানা যায়, এশিয়ান ড্রের্জাস লিমিটেডের চেয়ারম্যান যুদ্ধাপোরাধের দায়ে অভিযুক্ত সাকা চৌধুরী ভাই জামাল কাদের চৌধুরী। এরা সিন্ডিকেট করে প্রকল্পের কাজ বিভিন্ন অজুহাতে বিলম্বিত করছে। অপরদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান আবদুল মান্নান লস্কর লিমিটেড এর বকেয়া টাকা না দিয়ে এশিয়ান ড্রের্জাস লিমিটেড কোম্পানি টাল-বাহানা ও প্রতারনা করছে। অবিলম্বে ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল মান্নান লষ্কর বকেয়া পরিশোধের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। সাংবাদিক সম্মেলনে আবদুল মান্নান লস্করসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুত্র: ভোরের কাগজ

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer