প্রকাশিত: ০১/০২/২০১৭ ৯:১৭ এএম

স্টাফ করেসপন্ডেন্ট :

কক্সবাজারের মহেশখালী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন প্রদীপ কুমার দাশ। ৩১ জানুয়ারি তিনি মহেশখালী থানায় যোগদান করেন।

মহেশখালী থানায় যোগ দানের আগে তিনি কক্সবাজার জেলার উখিয়া থানা, কক্সবাজার সদর মডেল থানা, চট্টগ্রামের পতেঙ্গা থানা, পাঁচলাইশ থানা ও বায়েজিদ বোস্তামি থানায় দক্ষতার সাথে কর্মরত ছিলেন।

১৯৯৬ সালে চাকুরীতে যোগদান করা এই পুলিশ কর্মকর্তা চাকুরী জীবনে দুইবার পুলিশ বিভাগের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার পিপিএম পেয়েছেন। প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি ওই পুরস্কার গ্রহন করেন।

তিনি আইজিপি ব্যাচ পেয়েছেন দুই বার। পেয়েছেন জাতীয় শান্তি রক্ষা পদকও। এছাড়াও ওসি প্রদীপ কুমার দাশ উখিয়া থানায় কর্মরত থাকাকালে কমিউনিটি পুলিশিং সক্রিয় করার জন্য তৎকালীন আইজিপি নুর মোহাম্মদের কাছেও পুরস্কৃত হয়েছেন। এই পুলিশ কর্মকর্তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে।মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

পাঠকের মতামত

ফেসবুক পোস্টে সাঈদ মুহাম্মদ আনোয়ারনীরবতার সীমা পেরিয়েছে, এবার তথ্য-প্রমাণে জবাব দেব

উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে ...

মিয়ানমারে দ্বিগুণ দামে বিক্রি, কক্সবাজারে ফের সক্রিয় সার পাচারকারীরা

এবার সীমান্ত দিয়ে সার পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ...

মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ৬ অপহৃত ভিকটিম উদ্ধারউখিয়া থানার অভিযানে এক মাসে গ্রেপ্তার ১৭১

কক্সবাজারের উখিয়ায় অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ...
Single Page Footer