ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৮/২০২৪ ৯:৫৫ পিএম

মহেশখালী কক্সবাজার নৌপথে মহেশখালীগামী একটি গামবোট দুর্ঘটনায় বোট থেকে পড়ে দুই যাত্রী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় বাঁকখালী মোহনায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ একজন হলেন হোয়ানক মুহুরাকাটা এলাকার মনির। তবে অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনা ঘটার একঘন্টা পার হয়ে গেলেও ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বোটে থাকা অপর যাত্রীরা।

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমার মুঠোফোনে একাধিকবার কল করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer