উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৪/২০২৩ ১২:২১ পিএম

১৫ রমজান থেকে শুরু করে মহেশখালী উপজেলার কালারমারছড়াসহ বিভিন্ন এলাকার দুস্ত ও বিভিন্ন পেশার মানুষের কাছে ভালবাসার ঈদ উপহার পৌঁছে দিয়েছেন গেলো কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজ সেবক কালারমারছড়ার ঐতিবাহি খস্বরো ঘোষ্টির কর্ণধার মরহুম খাইরুল্লাহ মাতাব্বরের সুযোগ্য নাতী দৈনিক পূর্বকোণ, সংবাদ সারাবেলা, বিজয় টিভি ও সিপ্লাস টিভির সাংবাদিক হোবাইব সজীব।
আশ্চর্যের বিষয় হলেও সত্য যে ভিতরে ছিল জামা কাপড় কিন্তু প্যাকেটের গায়ে লিখা ছিল সাংবাদিক হোবাইবের ভালবাসার ঈদ উপহার। তার এমন উপহার পেয়ে অনেকে খুশি হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধন্যবাদও জানিয়েছেন।
এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল (সোমবার) ২৫ শে রমজান সকালে কালারমারছড়াস্থ উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যালয়ে সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার পাটিয়েছেন তিনি। এসময় নিজ অর্থায়নে তিনি পর্যাক্রমে ৩০০ জনের মাঝে ভালবাসার উপহার ঈদ বস্ত্র ও ১০০ জনকে নগদ টাকা পৌঁছে দিয়েছেন।
এসময় সাংবাদিক হোবাইব সজীব এক প্রতিক্রিয়ায় বলেন, আমার কাছে ছবি তুলে ফেসবুকে দেয়া টিক মনে হলেনা। কারণ ওরাও মানুষ। ওদের দূর্বলতা বাকিদের দেখিয়ে নিচু করা আমার পক্ষ সম্ভব হয়নি। আমি ছোট পরিসরে শুরু করলাম আগামীতে ইনশআল্লাহ বড় পরিসরে আয়োজন করে ভালবাসার ঈদ উপহার দেওয়া হবে। তিনি সকলের নিকট দোয়া চেয়ে কালারমারছড়াবাসীসহ উপকূলীয়বাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...