ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৩/২০২৪ ৪:১৮ এএম

মহেশখালীতে পবিত্র রমজানের তারাবির নামাজ শেষে এক ইমামের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওই ইমামের নাম হাফেজ মাওলানা নূর মোহাম্মদ (৪৫)।

সে উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ইসলামিয়া হাফেজিয়া এতিমখানার শিক্ষক।

জানাযায়, বুধবার (২০ মার্চ) উপজেলার হোয়ানকের জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের তারাবির নামাজ শেষে রাত সাড়ে ১০ টায় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমাম মাওলানা নূর মোহাম্মদ, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের বলি পাড়া গ্রামের মরহুম হাজী আব্দুল গফুরের ছেলে।

রাত সাড়ে ১২ টায় তার কর্মস্থল জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে, তার মরদেহ লোহাগাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ইমামের এমন আকস্মিক মৃত্যুতে, তার সহকর্মী, ছাত্র-ছাত্রী, পরিচিতমহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer