প্রকাশিত: ১৩/১২/২০২১ ৯:০২ এএম

মহেশখালীর মাতারবাড়ি এক জেলের জালে ধরা পড়েছে বিশাল একটি ‘কালো পোয়া’ মাছ। মাছটির ওজন ২৮ কেজি ।

১১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সাগরে মাছটি ধরা পড়ে। এরপর মাছটি সাইরার ডেইল বাজারে ৭ লাখ টাকায় বিক্রি করা হয়। সূত্রে জানা যায়, মাতারবাড়ি সাইরার ডেইল এলাকার বহদ্দার ছৈয়দুল হকের জালে ধরা পড়ে ২৮ কেজি ওজনের কালা পোয়াটি।
যেটি স্থানীয় কয়েকজন জেলে ৭ লাখ টাকা দিয়ে কিনে নেন। এর ৩ দিন আগে ও ঐ বহদ্দারের বোটে ১৫টি কালা পোয়া ধরা পড়ে বলে জানা যায়। যেগুলো চট্টগ্রামের ফিশারি ঘাটে ১১ লক্ষ টাকা দিয়ে বিক্রি করা হয় বলে জানা যায়৷ বোটের মালিক ছৈয়দুল হক জানান, প্রায় ২৮ কেজি উজনের কালা পোয়া ধরা পড়েছে। যেটি ৭লাখ টাকায় স্থানীয় কয়েকজনে কিনে নিচে। আমার বোটে কালা পোয়া ধরা পড়ায় আমি অনেক খুশি ও লাভবান হয়েছি।
মাতারবাড়ি মৎস্য জীবী লীগে ৯নং ওয়াড়ের সভাপতি এবং জেলে সমিতির মোঃ ইসমাইল জানান, সাইরারডেইল এলাকার ছৈয়দুল হক বহদ্দারের বোটে বিশাল কালা পোয়াটা ধরা পড়ে। তা সন্ধ্যায় ৭লাখ টাকা দিয়ে স্থানীয় কয়কজন কিনে নেন। সাইরারডেইলের ৮ জনে জেলে ব্যবসায়ী মিলে মাছটি ৭ লাখ টাকা দিয়ে ক্রয় করেন বলে জানান বাদশা সওদাগর। তিনি আরও বলেন অল্প লাভে আমরা মাছটি চট্টগ্রাম ফিশারি ঘাটে বিক্রি করি।

মহেশখালী উপজেলা মৎস কর্মকর্তা আব্দু রহমান জানান, বন্ধ মৌসুমে মাছ ধরা বন্ধ থাকার সুফল পাচ্ছে জেলেরা। প্রজনন বৃদ্ধি ও ছোট মাছ গুলো বড় হওয়ার সুযোগ পাওয়ায় জেলেরাও উপকৃত হচ্ছে। এর আগেও বড় বড় অনেক পোয়া মাছ পেয়ে অনেক জেলের কপাল খুলে গেছে। তবে এটি সব চেয়ে বড় পোয়া মাছ ধরা পড়েছে মহেশখালীর জেলেদের জালে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...