প্রকাশিত: ০৭/০৪/২০১৮ ১০:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৯ এএম

বগুড়ায় ২০০ পিস ইয়াবাসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে (৩১) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় শহরের নবাব বাড়ি সড়কের রুচিতা হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের রহমাননগর কাজীখানা লেনের ধলু প্রামাণিকের মেয়ে ও বগুড়া জেলা যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী বেগম দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শহরের নবাব বাড়ি সড়কে শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেট সংলগ্ন রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরপর তার ভ্যানেটি ব্যাগ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

বগুড়া জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট লাইজিন আরা লিনা জানান, শিল্পী বেগম জেলা যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক নুর ই আলম বলেন, শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer