প্রকাশিত: ০১/০৯/২০১৯ ৭:৪৮ এএম

পরকীয়ার প্রেমের জের ধরে সম্প্রতি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম (৪০) স্বামী ও দুই সন্তান ছেড়ে উপজেলার তালুককানুপুর ইউপি সদস্য মথুরাপুর গ্রামের রেজাউল করিমের (৪৫) হাত ধরে উধাও হয়ে যান।

এ ব্যাপারে শাকিলার সাবেক স্বামী আব্দুর রাজ্জাক ভোলা বলেন, মা মরে গিয়ে যদি (দুটি) সন্তান এতিম হয়, তখন মা-হারা ওই সন্তানকে বাবা সান্ত্বনা দিয়ে বোঝাতে পারেন। কিন্ত মা বেঁচে থাকতেই যদি দুটি সন্তান এতিম হয়, তখন ওই সন্তান দুটিকে বাবা কী দিয়ে বোঝাবেন?

জানা গেছে, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা ও ইউপি সদস্য রেজাউল ৫ লাখ ১০১ টাকা দেনমোহর ধার্য (কাবিন) করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

গত এক সপ্তাহ যাবৎ গোবিন্দগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম পরকীয়ায় আসক্ত হয়ে ইউপি সদস্যের হাত ধরে পালিয়ে বিয়ে করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ইউপি মেম্বার রেজাউল এর আগেও তিনটি বিয়ে করেছেন। শাকিলা ওই মেম্বারের চতুর্থ স্ত্রী। সুত্র বিডির্জানাল

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...