প্রকাশিত: ০৫/০৬/২০১৭ ৭:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০২ পিএম

নাশকতা পরিকল্পনার অভিযোগে মহিলা জামায়াতের দুই রোকনসহ ৩৭ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।দুই জামায়াতের রোকন হলেন, সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মাও. আব্দুর রশিদের স্ত্রী রিজিয়া বেগম ও বসুন্দিয়া বিনিময়পাড়া এলাকার খোকন মিয়ার স্ত্রী শাহনাজ বেগম।

বসুন্দিয়া ফাঁড়ি ইনচার্জ এসআই ফজর আলী জানান, জামায়াতের একদল নারী কর্মী বসুন্দিয়া বিনিময়পাড়া এলাকার লুৎফর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছিল। এসময় পুলিশ অভিযান চালিয়ে মহিলা জামায়াতের দুই রোকনসহ ৩৭ নারী কর্মীকে আটক করেছে। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা নাশকতার পরিকল্পনা করছিল বলে জানান এসআই ফজর আলী।

পাঠকের মতামত

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...