প্রকাশিত: ২২/০৫/২০২০ ১১:৪৯ এএম

হঠাৎ করেই রাজধানীর বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্ট তুলে নিয়েছে পুলিশসহ অনান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের বাড়ি ফিরতে পারবেন মানুষ। তবে শর্ত হচ্ছে, পরিবহন হতে হবে নিজস্ব।

বৃহস্পতিবার (২১ মে) সরকারের নীতিনির্ধারণী মহলের পক্ষ থেকে পুলিশ সদরদফতরকে মৌখিক ভাবে এমন নির্দেশনা দেয়া হয়। এমন নির্দেশনা পাওয়ার পর পুলিশ সদর দফতর সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিষয়টি অবগত করে।

রাজধানী থেকে বের না হতে দেওয়ার জন্য যে সকল গুরুত্বপূর্ণ চেকপোস্ট রয়েছে সেখান থেকে চেকপোস্ট তুলে নিয়ে, নিয়মিত ডিউটি তল্লাশি রেখেছে পুলিশ।

পুলিশ সদর দফতরের একটি সূত্র বলছে, যদি কেউ গণপরিবহন ব্যতীত নিজস্ব পরিবহনে ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি যেতে চান, সেক্ষেত্রে পুলিশ যেন তাদের জেরার সম্মুখীন না করেন এবং সহজে যেতে দেন।

পুলিশ সদর দফতরের এমন নির্দেশনা মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কাছে পৌঁছে গেছে। বার্তা২৪.কম ডিএমপিতে কর্মরত একাধিক ডিসি ও এডিসি মাধ্যমে তথ্যটি নিশ্চিত হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র বলছে, ইতোমধ্যে গাবতলী, উত্তরা, বাবুবাজার, সায়েদাবাদ চেকপোস্ট থেকে পুলিশ সরে গেছে। যে কেউ চাইলে নিজস্ব পরিবহনে তার গন্তব্যপথে যেতে পারবেন। তবে নিয়মিত টহল টিম স্পটগুলোতে উপস্থিত থাকবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...