প্রকাশিত: ২৩/০৬/২০২০ ৯:৪২ এএম

করোনা ভাইরাসের মহামারীর মধ্যে স্বর্ণের দাম আকাশ চুম্বী হয়ে গেছে। এর আগে কখনো এত বেশি দাম হয়নি। কোন গ্রাহক যদি সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি ওজনের সোনার গহনা কিনতে যায় তাকে প্রায় ৭০ হাজার টাকা ব্যয় করতে হবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারেও দাম বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সমিতির সভাপতি দিলিপ কুমার আগারাওয়ালা বলেন, করোনা ভাইরাসের কারণে সবাই আতঙ্কে আছে। ভবিষ্যতে কী হবে কেউ জানেনা। ব্যবসা বাণিজ্যে মন্দা, শেয়ারবাজারে ধ্বস। এমন পরিস্থিতিতে বিনিয়োগ নিরাপদ বিনিয়োগের জায়গাও নেই। স্বর্ণকেই একমাত্র ভরসা মনে করছেন সবাই। এ কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। তিনি বলেন, গত আট বছরের মধ্যে এত বেশি দাম কখনো হয়নি।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৬৯ হাজার ৮৬৭ টাকা দরে। সোমবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। অর্থাৎ এ মাসের স্বর্ণে প্রতি ভরিতে বাড়ছে ৫ হাজার ৭১৫ টাকা। একবারে এত বেশি টাকা বাড়ার রেকর্ডও এটাই প্রথম।

পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৬৬ হাজার ৭১৮ টাকা দরে। এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিল ৬১ হাজার ৮১৯ টাকা। অবশ্য ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি দাম তুলনামূলক কম বেড়েছে। ভরিতে এ মানের স্বর্ণের দাম বেড়েছে মাত্র এক হাজার ১১৬ টাকা।

মঙ্গলবার থেকে এ মানের স্বর্ণ বিক্রি হবে ৫৭ হাজার ৯৭০ টাকা। সোমবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৫৬ হাজার ৮০৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৭ হাজার ৫৮৯ টাকায়। ভরিতে এ মানের স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৮ টাকা বাড়ছে। আগে দাম ছিল ৪৪ হাজার ৩১ টাকা। এদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য ৯৩৩ টাকা।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer