ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০১/২০২৩ ৬:০৮ পিএম

ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে কটূক্তি করার দায়ে সিলেটের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা করেন।

জানা গেছে, ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তি করায় ২০১৭ সালের ৫ জুন ওই যুবককে আসামি করে জকিগঞ্জ থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন এক ব্যক্তি। এই মামলায় আসামিকে পুলিশের অভিযানে গ্রেফতার করে কারাগারে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাইবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তফা দেলওয়ার আল আজহার জানান, আসামির ফেসবুক আইডি থেকে দেওয়া কটূক্তিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে সিলেটসহ বিভিন্ন এলাকা। ফরেনসিক রিপোর্ট ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer