ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১০/২০২৬ ৭:০৮ এএম

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলংকান যুবক অনুজান শিবারাস
সৌদি আরবে মহানবী হজরত মুহাম্মদকে (স.) নিয়ে কটূক্তির দায়ে অনুজান শিবারাস নামে এক শ্রীলংকান যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।

রায়ের পর ২৪ বছর বয়সি ওই যুবকের জীবন রক্ষায় ক্ষমা চেয়ে বিশ্ববাসীর কাছে আকুল আবেদন করেছে তার পরিবার।

বিবিসির প্রতিবেদন বলছে, গত জুনে শ্রীলংকায় একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম ও হিন্দুদের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে অনুজান মহানবীকে (সা.) নিয়ে একটি অসম্মানজনক মন্তব্য পোস্ট করে বসেন।

যদিও পরবর্তীতে তিনি ভুল বুঝতে পেরে কমেন্টটি ডিলিট করেন এবং ক্ষমা চেয়ে ভিডিও প্রকাশ করেন। কিন্তু ততক্ষণে কেউ ওই কমেন্টের স্ক্রিনশট সংগ্রহ করে সৌদি আরবে তার কর্মস্থলে পৌঁছে দেয়। তারই জেরে গত জুলাইয়ে অনুজানকে গ্রেফতার করা হয়।

ইসলাম ধর্ম ও মহানবীর (স.) অবমাননার মতো সংবেদনশীল বিষয়ে সৌদি আইন অত্যন্ত কঠোর।

ফলে আল-আহসা ক্রিমিনাল কোর্ট শুরুতে অনুজানকে ৫ বছরের কারাদণ্ড ও জরিমানা করেছিল। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে আদালত সাইবার অপরাধ আইনের পরিবর্তে শরিয়া আইনের আওতায় বিচার করে তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয়।

গত সেপ্টেম্বর থেকে পরিবারের সঙ্গে অনুজানের যোগাযোগ বন্ধ রয়েছে। সৌদি আরবে এ ধরনের সাজা কার্যকরের নির্দিষ্ট কোনো পূর্বঘোষণা দেওয়া হয় না।

এদিকে অনুজানের পরিবার ও শ্রীলংকা সরকার সাধারণ ক্ষমার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়াক এবং বিভিন্ন ধর্মীয় নেতারা এই ঘটনায় হস্তক্ষেপ করেছেন। দেশটির একটি আইনি দল সৌদি আইনজীবীদের সঙ্গে কথা বলতে সেখানে গিয়েছেন।

ইসলাম ধর্ম যেমন অপরাধের উপযুক্ত শাস্তির বিধান রাখে, তেমনি অনুতপ্ত ব্যক্তির ক্ষমা চাওয়ার বিষয়টিও সেখানে বিশেষ গুরুত্ব পায়। ফলে পরিবারটি এখন সাধারণ ক্ষমার শেষ আশায় বুক বেঁধে আছে।

পাঠকের মতামত

মালয়েশিয়ায় পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট, আলোচনায় রোহিঙ্গা ইস্যু

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ...

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির–সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের ...

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপ শুরু করেছে মালয়েশিয়া

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপ শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১ হাজার ...