উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ৩:৪০ পিএম

আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদ থেকে আজান এখনো শোনা যায়নি। বিষয়টিতে খটকা লাগে স্থানীয় মুসল্লিদের। পরে তারা গিয়ে মসজিদের ভেতরে ইমামের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাটকৈশর ইউনিয়নের শ্রীসূর্য খান বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ইমামের নাম মাওলানা আব্দুল আজিজ (৩৮)। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ ওই মসজিদের ইমাম এবং একইসঙ্গে মুয়াজ্জিনও ছিলেন। জোহরের নামাজের পর মসজিদের প্রাঙ্গণ পরিষ্কার এবং নিজের কাপড় ধুয়ে খাওয়া-দাওয়া করতে দেখা যায় তাকে। কাজ শেষে হয়ত তিনি মসজিদের ভেতর ঘুমিয়ে পড়েন। পরে আসরের নামাজের সময় মসজিদের মাইকে আজান না হওয়ায় মুসল্লিরা মসজিদে এসে দেখেন তিনি মারা গেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি মেম্বার) সিরাজ খান বলেন, ‘শুনেছি দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে মসজিদের ভেতর তিনি মারা যান। এলাকাবাসীর ধারণা তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।’

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...