প্রকাশিত: ২৯/০৫/২০১৬ ৭:৪৪ এএম , আপডেট: ২৯/০৫/২০১৬ ৮:০১ এএম

15বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সামনেই হাতাহাতিতে লিপ্ত হলেন আওয়ামী লীগের দু’গ্রুপের নেতাকর্মীরা। শনিবার বেলা ১২টার দিকে বরিশাল সার্কিট হাউজে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন। ঠিক সে সময়েই বরিশাল সদর আসনের সংসদ সদস্য (এমপি) জেবুন্নেছা আফরোজ এবং কেন্দ্রীয় যুবলীগ সদস্য সেরনিয়াবাত সাদিক অব্দুল্লাহর অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। এতে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হলে ক্ষুব্ধ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নেতাকর্মীদের নিবৃত করতে পুলিশকে নির্দেশ দেন। উদ্ভুত পরিস্থিতিতে এমপি জেবুন্নেছা আফরোজ তার অনুসারীদের নিয়ে সার্কিট হাউজ থেকে বেরিয়ে যান। ফলে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পটুয়াখালি প্রতিনিধি জানান, মন্ত্রী বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী দেশ নিয়ে ষড়যন্ত্র করেছেন। কিন্তু কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না। একে একে সবাইকেই ধরে ফেলা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নবগঠিত মহিপুর থানার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকার মানুষের জন্য নিরাপত্তা এবং বঙ্গোপসাগরে জলদস্যুতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যার কারণেই মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করা হয়েছে। তিনি মহিপুর থানার জন্য একটি পুলিশ ভ্যান দেওয়ারও আশ্বাস দেন।

পাঠকের মতামত

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...