প্রকাশিত: ২৬/০৬/২০১৬ ১:৪৩ পিএম , আপডেট: ২৬/০৬/২০১৬ ১:৪৩ পিএম

121830babul_aktar_kalerkantho_picডেস্ক রিপোর্ট ::

শুক্রবার ২৪তম বিসিএস কর্মকর্তাদের একটি ইফতার পার্টি ছিল অফিসার্স ক্লাবে। সেই ইফতার পার্টিতে যোগ দেন বাবুল আক্তার। ইফতার পার্টিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি এ কে এম শহীদুল হকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি কথা বলেন বাবুল আক্তারের সঙ্গে। রাত ১২টার পর বাবুল আক্তার সন্তানদের নিয়ে শ্বশুরের বাসায় ফেরেন। তখন তাঁর সঙ্গে যান খিলগাঁও থানার ওসি মঈনুল হোসেন। কিছুক্ষণ পরই ওই বাসায় যান পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন। তিনি বাবুল আক্তারকে নিয়ে যেতে সেখানে গেছেন বলে জানান। বাবুল আক্তারের বাবা ওয়াদুদ মিয়াও বাসাটিতে উপস্থিত ছিলেন। মধ্যরাতে ছেলে নিয়ে যাওয়ার বিষয় জানতে চাইলে তিনি সদুত্তর পাননি। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘আইজি স্যার কথা বলবেন।’ বাবুল আক্তারকে পুলিশ বাসা থেকে বের করে নিয়ে আসার সময় বাধ সাধে তাঁর ছয় বছরের ছেলে। তিনি অফিসে যাচ্ছেন বলে জানালেও শিশু আপত্তি জানিয়ে বলে, ‘বাবা এত রাতে কখনো অফিসে যায় না। তোমরা তাকে নিয়ে যেও না।’ অবশেষে তার নানা বুঝিয়ে শিশুকে অন্য রুমে নিয়ে যান। মা-হারা এ শিশুকে সামলাতেই পুলিশের আধাঘণ্টা সময় লাগে। বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন জানান, বিকেলে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন কর্মকর্তা গাড়িতে করে বাবুল আক্তারকে বাসায় দিয়ে গেছেন। ফেরার সময় বাবুলকে বিমর্ষ মনে হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গভীর রাতে নিয়ে যাওয়া এবং এরপর কিছু স্পষ্ট না করায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে কিছু গণমাধ্যম মিতু হত্যাকাণ্ড নিয়ে যে আজগুবি খবর প্রকাশ করে তাতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।  সুত্র কালেরকন্ঠ

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer