ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ৭:৪৮ এএম

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত চারজন মারা গেছেন। স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, অতিরিক্ত মদপানে মারা গেছেন তাঁরা। এই ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এরই মধ্যে মৃত চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি, তাঁরা সবাই অতিরিক্ত মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজন মারা যান। আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

মৃতরা হলেন কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

এই ঘটনায় মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, চারজনের মারা যাওয়ার খবর পেয়েছি। তবে প্রশাসনকে অবগত না করেই মরদেহ দাফন করা হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...