প্রকাশিত: ২৪/০৩/২০১৯ ১১:৫০ এএম , আপডেট: ২৪/০৩/২০১৯ ১১:৫২ এএম

শাহেদ মিজান::
পেকুয়া উপজেলা মগনামা ইউনিয়নের দক্ষিণনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালের দিকে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতি শান্ত হয়েছে। অতর্কিত কিছু দুর্বৃত্ত ভীতি সৃষ্টির চেষ্টা করেছিল তখন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ভোটের স্বাভাবিক পরিবেশ করেছেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এরপর থেকে অত্যন্ত শান্ত পরিবেশে স্বাভাবিকভাবে ভোট দিচ্ছে ভোটাররা। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন এই তথ্য জানান।

জানা গেছে, সকাল ৯টার দিকে দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় কিছু দুর্বৃত্ত অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে। এসম দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে। এই ঘটনায় চার জন আহত হয়। মগনামার ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের লোকজন এই ঘটনা ঘটায় বলে দাবি করেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন জানান, দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু দুর্বৃত্ত অতর্কিত ভীতি সৃষ্টির চেষ্টা করেছিল তখন। তবে তেমন বড় অঘটন ঘটেনি। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা অভিযান চালিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তখন থেকে ওই কেন্দ্রে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়। এতে ভোটের পরিবেশ স্বাভাবিক হয়ে যায় এবং ভোটাররা নির্বিঘেœ ভোট দিচ্ছে।

মোঃ ইকবাল হোসাইন বলেন, নিজেদের প্রভাব সৃষ্টির জন্য কিছু দুর্বৃত্ত ওই ব্যর্থচেষ্টা করেছিল। তারা সফল হতে পারেনি। তাদেরকে কঠোরভাবে দমন করা হয়েছে। ভোটের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

সিবিএন

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer