উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০২/২০২৩ ১০:৩০ এএম

পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদ পরিষ্কারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম মেশিন মোতায়েন করেছে সৌদি আরব। গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) এই মেশিন মোতায়েন করা হয়। খবর খালিজ টাইমস’র।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, গ্র্যান্ড মসজিদ এবং নবী (সা.)-র পবিত্র মসজিদ বিষয়ক প্রেসিডেন্ট শেখ ডক্টর আবদুল রহমান আল-সুদাইস মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ ধরনের চারটি নতুন মেশিনের উদ্বোধন করেছেন, যেগুলো মসজিদ এবং এর আঙিনা পরিষ্কার রাখবে।

এই মেশিনগুলো মসজিদের ভেতরের ধুলো শোষণ করবে, কার্পেট ঝাড়ু দেবে এবং সিঁড়ি, এস্কেলেটর এবং মেঝে পরিষ্কার করবে।

এসপিএ’র প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র দুই মসজিদে ইবাদতকারীদের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি ব্যবহার করার উদ্যোগের অংশ এটি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...