প্রকাশিত: ০৭/০৯/২০১৯ ৭:১৪ এএম

ইউটিউব, ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত-সমালোচিত দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তিনি একটি ওয়াজ মাহফিলে জিকিরের সুরে বলেছিলেন, ‘বসেন বসেন বইসা যান’। মূলত এরপরই তাহেরী ব্যাপকভাবে আলোচনায় আসেন।

সবশেষ আরেকটি ওয়াজ মাহফিলে হাতে চায়ের কাপ নিয়ে তিনি বলেন, ‘কেউ কথা কইয়েন না, একটু চা খাব? খাই একটু…? আপনারা খাবেন? ঢেলে দেই? ঢেলে দেই…?’ তিনি ওই সময় বক্তব্যের মধ্যে অশ্লীল ভঙ্গিও করেন। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আসেন তাহেরী। তার বিরুদ্ধে মামলার আবেদনও হয়েছে। পরে অবশ্য আদালত তা খারিজ করে দিয়েছেন।

এসব বিষয় নিয়ে হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া গ্রামে রায়হানীয়া দরবার শরীফে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে এ কথা বলেছেন তিনি।

মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেন, ‘একটি ওয়াজ মাহফিলে ২ থেকে ৩ ঘণ্টা আমাকে কথা বলতে হয়। কথা বলতে বলতে কোনো সময় গলা শুকিয়ে যায়। তখন চা খেলে ভালো লাগে। কিন্তু তারপরও চা খাই না। কাউকে চা খেতে বলিও না। চা খেলে আবার কোন ঝামেলায় পড়ি; এই ভয়ে মাহফিলে প্রকাশ্যে আর চা খাই না।’

আত-তাহেরী বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে আমি আইনের আশ্রয় নেব।’

তিনি বলেন, ‘আমার ওয়াজগুলো খণ্ডিত ও বিকৃত করে প্রকাশ করা হচ্ছে। আমার পুরো বক্তব্য প্রকাশ করা হচ্ছে না। এর জন্য কিছু ইউটিউব চ্যানেল দায়ী। জনপ্রিয়তা ও অর্থ উর্পাজনের জন্য তারা এসব কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আমি এরইমধ্যে অন্তত ১৫টি ইউটিউব চ্যানেলকে শনাক্ত করেছি। ওই চ্যানেলগুলো আমার বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে অপপ্রচার বন্ধ না হলে আমি আইনি ব্যবস্থা নেব।’

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer