প্রকাশিত: ০৪/০২/২০২১ ৪:২৬ পিএম


করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে আজ দুপুর পর্যন্ত অনলাইনে দেড় লাখের মতো মানুষ রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার (আজ) রাজধানীর জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কতজন ভ্যাকসিন নেবেন, সেই সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। কারণ, টিকাদান কর্মসূচির প্রথম মাসে অনলাইনে রেজিস্ট্রেশনে তেমন প্রতিক্রিয়া না পাওয়ায় সরকার ৬০ লাখের পরিবর্তে ৩৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

‘কখন, কতজনকে ভ্যাকসিন দেওয়া হবে, তা গুরুত্বপূর্ণ নয়। আমরা বছরব্যাপী যত ভ্যাকসিন পাব, সবই দেশের মানুষকে দিতে থাকব’, বলেন তিনি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে ২৫০০ কোটি টাকা ব্যয়ে আট বিভাগে ৮টি ক্যানসার হাসপাতাল তৈরি হচ্ছে। এর কার্যক্রম শুরু হয়ে গেছে। সেখানে ক্যানসারসহ হার্ট ও কিডনীর চিকিৎসা ব্যবস্থা থাকবে। এতে করে অন্য বিভাগের রোগীদের চিকিৎসার জন্য কষ্ট করতে হবে না, ঢাকায়ও আসতে হবে না।’

এ ছাড়া ক্যানসার চিকিৎসা ব্যয়বহুল উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ক্যান্সার চিকিৎসার জন্য এতো লোক ঢাকায় আসে, দীর্ঘসময় রোগীসহ তাদের স্বজনদের ঢাকায় থাকতে হয়। চিকিৎসার জন্য অনেক সময় লাগে, এই চিকিৎসাও ব্যয়বহুল। তাই হাসপাতালগুলো তৈরি হয়ে গেলে অন্য বিভাগের লোকদের কষ্ট করে আসতে হবে না। আটটি হাসপাতালে প্রায় ১০০০ বেড হবে। এতে অনেকাংশে এই রোগের চিকিৎসা পেতে মানুষের কষ্ট দূর হবে। সেজন্য আমাদের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer