ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ১০:৪২ এএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি খুব বেশি না থাকায় ভোট গ্রহণে ধীরগতি লক্ষ করা গেছে।

ঝিনাইগাতীর চেঙ্গুরিয়া আনছার আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টায় ১০টি ভোট পড়েছে। এই কেন্দ্রে নারী-পুরুষসহ মোট ভোটার চার হাজার ২০০জন।

এদিকে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের চারটি টিম, চার প্লাটুন বিজিবি, এক টিম ব্যাটালিয়ান আনসার, ১ হাজার ৯৭৯ জন আনসার ভিডিপি, ৪২৩ জন পুলিশ, ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৮৬টি ভোট কেন্দ্রে ২ লাখ ৩৬ হাজার ৪৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৫৫টি কেন্দ্রে ১ লাখ ৫২ হাজার ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...